POPULAR BD NEWS
Popular BD News Logo

১১ কেজি গাঁজাসহ বেগমগঞ্জের সজল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২ | সময়: ৩:৪২ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ কেজি গাঁজাসহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মনির আহম্মেদে ছেলে আমির হামজা রাব্বি @ সজল (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন