বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৬ | ২:৩০
Link Copied Successfully!

“ডায়াবেটিসে দেরি নয়-ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

​আলোচনা সভার পূর্বে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রাঙ্গণ থেকে অতিথিগণ,সকল সদস্যবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে স্কাউট সদস্যদের বাদকদের তালে তালে একটি বর্ণাঢ্য রোড- শো বের করা হয়।

​পরে চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজমের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষক মোঃ জাকির হোসেন।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও চ্যাডাস-এর সভাপতি জনাব আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং জীবনযাত্রার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ডায়াবেটিক রোগীদের উন্নত সেবা দানে ডায়াবেটিক হাসপাতালকে আরও গতিশীল করতে হবে এবং এর চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা আরও প্রসারিত করার কোনো বিকল্প নেই।
বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। তবে উদ্বেগের বিষয় হলো, তালিকার ওপরের দিকে থাকা অন্য দেশগুলোর জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কায়িক শ্রম কমে যাওয়া, জীবনযাত্রার পরিবর্তন এবং কৃষিকাজে শ্রমিকের স্বল্পতার কারণে গ্রামীণ অঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

ডায়াবেটিস রোগীদের সেবার মান বাড়াতে এবং জনসচেতনতা তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল কবীর, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.কে.এম মাহাবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপন করেন পুষ্টিবিদ মোঃ মাজহারুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আজীবন সদস্য সোহেল রুশদী, প্রতিষ্ঠাতা ও চাঁদপুর চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদ সদস্য ডা. বিশ্বনাথ পোদ্দার, আজীবন সদস্য ডা. মাঈনুল মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, রোটারিয়ান মাহমুদা খানম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, রাজনীতিবিদ মজিবুর রহমান এবং অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ।

​বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্প পরিচালনা, মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক দৈনিক বাংলা পত্রিকার মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক বিমল দেবনাথ হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, অংশ নিলেন ৭৫৬ প্রতিযোগী শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩ এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প