মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৬ | ৮:০৬
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামে পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আরিফ হোসেনও তাঁর স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আরিফের নাকের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রধান বাড়ির উত্তর পাশে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় মো. আরিফ হোসেন বাদী হয়ে নুর আলম (২৮), খোরশেদ আলম (৪০), মোরশেদ আলম (৩৩), তাজুল ইসলাম (২১) ও মোঃ বাবলু (৩১) এই ৫জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মামলার বাদী মো.আরিফ হোসেন বলেন, গত ১২ নভেম্বর রাত ৮টার দিকে আরাফাত নামে এক ব্যক্তি আব্দুর রহমানের বসতঘরের দরজার সামনে প্রস্রাব করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় আব্দুর রহমানের ছেলে প্রতিবাদ করলে আরাফাত তাঁর গলা চেপে ধরেন। বিষয়টি জানতে পেরে আরিফ উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিরোধটি মীমাংসা করে দেন।

ওই ঘটনার জের ধরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিত ভাবে লাঠি, রড, দা ও ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে আরিফের বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় আরিফ পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে খোরশেদ আলম লোহার রড দিয়ে আঘাত করলে তা আরিফের নাকে লাগে। এতে তাঁর নাক জখম হয় এবং নাকের হাড় ভেঙে যায়।

বিজ্ঞাপন

আরিফের চিৎকার শুনে সিফাত, মাসুদ, তামজিদ ও জুয়েল তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে বিবাদী নুর আলমের হাতে থাকা ধারালো দা দিয়ে সিফাতের ডান পায়ে কোপ দেয়। এতে তাঁর পা কেটে যায় এবং তিনটি সেলাই দিতে হয়। এ ছাড়া অন্যদেরও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩ এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ