হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা

অনলাইন ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৬ | ১০:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. মহসিনের বিরুদ্ধে। এতে অভিমানে কিটনাশক প্রান করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন স্ত্রী নাছিমা আক্তার (২৬) নামের এক গৃহবধূ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার সিরাজ খাঁন বাড়িতে এঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ওই বাড়ির মৃত ফজর আলীর ছেলে। সে টোরাগড় এলাকার চিহৃিত ও একাধিক মাদক মামলার আসামি।

জানা গেছে, দাম্পত্য জীবনের শুরুতেই স্বামী মহসিন অটোরিকশা চালক ছিলেন। এরপর সে মাদক সেবন জড়িত হয়ে মাদক বিক্রি শুরু করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সবশেষ শুক্রবার সকালে তাদের মধ্যে বিবাদ হলে স্ত্রীকে একাধিকবার প্রহার করেন স্বামী মহসিন।

বিজ্ঞাপন

এরপর অভিমানে এদিন সন্ধ্যায় কীটনাশক প্রাণ করেন নাছিমা বেগম। এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যান স্বামী মহসিন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩ এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ