ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৬ | ১১:৫৪
Link Copied Successfully!

ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার বিকালে জেলার শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে গেলে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল