দৈনিক বাংলা পত্রিকার মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক বিমল দেবনাথ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৬ | ১১:৫৫
Link Copied Successfully!

দেশের জনপ্রিয় “দৈনিক বাংলা” পত্রিকার মতলব (চাঁদপুর) উপজেলা প্রতিনিধি  হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  দৈনিক বাংলা পত্রিকার রাজধানীর প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং দাপ্তরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের পর তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমল দেবনাথ এর আগেও পেশাগত দায়িত্ব পালনে মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনি মূল ধারার জাতীয় দৈনিক বাংলা বাজার ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় মতলব (চাঁদপুর) উপজেলা  প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি অগ্রদূত নেট এবং বার্তা বাজার অনলাইন নিউজ পোর্টাল এ নিজস্ব প্রতিবেদক হিসেবে বর্তমানে কাজ করেছেন চলেছেন।

বিজ্ঞাপন

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় বিমল দেবনাথ বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর দক্ষিণ উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে আমি সচেষ্ট থাকব। পেশাগত এই দায়িত্ব পালনে আমি চাঁদপুর জেলার সকল সাংবাদিক ভাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক দৈনিক বাংলা পত্রিকার মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক বিমল দেবনাথ হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, অংশ নিলেন ৭৫৬ প্রতিযোগী শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩ এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প