ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ১, ২০২৬ | ২:০৬
Link Copied Successfully!

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে শহরের বিপনীবাগ একটি সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাফেজ আহমেদ।

নতুন এই কমিটির সভাপতি হলেন-অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন শেখ, মো. মুনির চৌধুরী, মোহাম্মদ শফিকুর রহমান মিজি, অধ্যাপক ডাঃ মো. সাইফুল ইসলাম পাটওয়ারী (সোহেল), মিজানুর রহমান (প্রধান শিক্ষক), অধ্যাপক মো. ফিরোজ আলম চৌধুরী।

সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মো. আবু জাফর গাজী, মো. সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান পাটওয়ারী, অর্থ সম্পাদক মো. আরিফ উল্যাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন ভূ্ইঁয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জিয়াউদ্দিন বাবুল, প্রচার সম্পাদক মো. মোতাহের হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মাঈনুদ্দিন পাটওয়ারী।

বিজ্ঞাপন

প্রকাশনা সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, মহিলা সম্পাদিকা কাজী সুরাইয়া বেগম, সমাজ কল্যাণ সম্পাদক শামীমা নাসরীন আঁখি, সাংস্কৃতিক সম্পাদক মো. শরীফ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. শেখ মো. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ মিয়া (আরিফ), আইন বিষয়ক সম্পাদক এড মো. এমরান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।

কার্যকরী সদস্যরা হলেন-মো. আবুল কালাম ভূঁইয়া, হাফেজ আহমেদ, মো. মহসিন পাঠান, অ্যাড. মো. আবু তাহের তালুকদার, মো. নূর নবী জমাদার, মো. হারুন রশীদ মোল্লা, আলী আক্কাস মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, মো. শামসুদ্দিন ও মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. আবুল কালাম ভূঁইয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন ফাউন্ডেশনের নেতারা।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সাবেক সভাপতি হাফেজ আহমেদ কমিটি ঘোষণার পর ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নতুন কমিটির সদস্যদেরকে আন্তরিক হয়ে দায়িত্ব পালনের আহবান জানানা।

নবাগত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী বক্তব্যে বলেন, তিনি চেষ্টা করবেন তাঁর উপর দায়িত্ব পালনে সচেষ্ট থাকা। তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ নবাগত সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন বক্তব্য দেন। তিনি বলেন, ২৬ বছর পূর্বে ফরিদগঞ্জ ফাউন্ডেশন গঠনের স্বপ্ন দেখেন। সে আলোকে মরহুম ইকরাম চৌধুরীসহ বিগত দিনে অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বিগত দিনে প্রতিটি কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা পেয়েছেন। নতুন করে যে দায়িত্ব দেয়া হয়েছে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ফাউন্ডেশনের সকল সদস্যে হাত তার ওপর ছায়া হয়ে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটি উদ্যোগ সফল হবে।

সবশেষে ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং অন্যান্য সদস্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী ফ্যাসিষ্ট ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে যুবদল: ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কচুয়া থানার ওসির বার্তা চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার