হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ নভেম্বর ১, ২০২৬ | ১২:১০
Link Copied Successfully!

চলতি বছর এইচএসসিতে ফল বিপর্যয় হলেও বিএম ও আলীম পরীক্ষার শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম পরীক্ষায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৪৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪১২ জন শিক্ষার্থী। পাসের হার ৭৫.৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

শনিবার (১ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিএম পরীক্ষায় সর্বোচ্চ পাস করেছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৪ জন। পাসের হার ৮৯.৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৫ জন। পাসের হার ৮৪.৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮৯ জন। পাসের হার ৮১.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৪৪ জন। পাসের হার ৭৪.২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ জন। পাসের হার ৪২.৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

অপর দিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩১০ জন শিক্ষার্থী। পাসের হার ৮২.০১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠান শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে।

উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসা থেকে। এ প্রতিষ্ঠান থেকে ১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮৬ জন। পাসের হার ৮৩.৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। নেছারাবাদ ফাজিল মাদ্রাসা থেকে ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলে পাস করে শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে।

বিজ্ঞাপন

এছাড়াও বাকিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ১৮ জন এবং সাদ্রা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। রাজারগাঁও ফাজিল মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৭ জন। পাসের হার ৭৭.১৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৪ জন। পাসের হার ৮৭.৫০ শতাংশ। সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসা থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৩ জন। পাসের হার ৫৪.১৭ শতাংশ। ছালেহ আবাদ এমএন ফাজিল মাদ্রাসা থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা থেকে ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৩ জন। পাসের হার ৭৬.৬৭ শতাংশ। নওহাটা ফাজিল মাদ্রাসা থেকে ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২১ জন। পাসের হার ৭০ শতাংশ। কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে থেকে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৯ জন। পাসের হার ৮২.৬০ শতাংশ।

বলাখাল এনএমএন আলিম মাদ্রাসা থেকে থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৬ জন। পাসের হার ৮৮.৮৯ শতাংশ। কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৬ জন। পাসের হার ৭২.৭৩ শতাংশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কচুয়া থানার ওসির বার্তা চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড