ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী

Reporter
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ September ১৬, ২০২৬ | ৭:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর সদরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইমাম হোসেন পাটওয়ারী ।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগণেরর সমন্বয়ে এ স্মারকে ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্যে ইমাম হোসেন পাটওয়ারী কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন: মো. হেলাল উদ্দিন (শিক্ষক প্রতিনিধি), মো.হাবিবুর রহমান (অভিভাবক প্রতিনিধি) এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসা করে সফল হয়েছি।

পাশাপাশি অন্যান্য ব্যবসাও করছি। লেখাপড়া করেছি আমি জানি লেখাপড়ার মূল্য। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আমি আগেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি, এখন নতুন করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কাজ করার আরো বৃহৎ পরিসর পেলাম। আশা করবো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ফরিূগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন এবং আমাকে সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু