আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৪:৩৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি  সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আষ্টা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির পাটওয়ারী,গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মো. মফিজুল ইসলাম চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায়ও শিক্ষিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে নবগঠিত এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, নবগঠিত এডহক কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম