মতলবে বাসের চাপায় অটোবাইক যাত্রী নিহত, আহত ৪

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ September ১২, ২০২৬ | ১১:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব-গৌরীপুর সড়কে জৈনপুর পরিবহনের বাসের চাপায় দাঁড়িয়ে থাকা অটোবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সকালে মতলব-নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাদিয়া আক্তার (২৫)। গুরুতর আহতরা হলেন- হোসনেয়ারা বেগম (৫০), জিলানী (৩৩), পারভীন (৪২) ও অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাগদা বড় বাড়ির আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন শুক্রবার রাতে ক্যান্সারে মারা যান। তার জানাজায় অংশ নিতে সাদিয়া, হোসনেয়ারা, জিলানী ও পারভীন ঘিলাতলী থেকে একটি অটোবাইকে নাগদা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

সকালে নাগদা বড় বাড়ির সামনে মোড়ে রাস্তার পূর্ব পাশে অটোবাইকটি যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা অটোবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম অভি সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালকের নাম কাউসার হোসেন।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বাস চালককে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব