স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২:৩৮
Link Copied Successfully!

নিজের স্ত্রীকে কখনো ভাতিজি আবার কখনো নিজের মেয়ে পরিচয় দিয়ে পাত্রপক্ষের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গার এক যুবক পাত্রীর খোঁজে থাকার সময় এক ঘটকের মাধ্যমে সংশ্লিষ্ট তরুণীর সন্ধান পান। ছবি দেখে পছন্দ হওয়ার পর এক মাস আগে একটি মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে তরুণীকে ভাতিজি বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি নিজে কনে সম্প্রদান করেন এবং পরিবারে তাঁদের আর কেউ নেই বলে পাত্রপক্ষকে জানান।

বিজ্ঞাপন

বিয়ে সম্পন্ন হওয়ার কিছুদিন পর নববধূর নানা আচরণে পাত্রপক্ষের সন্দেহ হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে ভুক্তভোগী স্বামী জানতে পারেন যে, কনে আসলে আগে থেকেই বিবাহিতা এবং কনে সম্প্রদানকারী ব্যক্তিটিই তাঁর প্রকৃত স্বামী। এমনকি এই দম্পতির দুটি সন্তানও রয়েছে, যাদের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বৈঠক ডাকলেও অভিযুক্তরা পুরো ঘটনা অস্বীকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী স্বামী দেগঙ্গা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার সত্যতা নিশ্চিত করে দেগঙ্গা থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি স্বীকার করেন, তাঁরা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন এবং পরিকল্পিতভাবে স্ত্রীকে কখনো ভাতিজি আবার কখনো নিজের মেয়ে সাজিয়ে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছেন। প্রতিবারই বিয়ের পর নতুন স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে নিয়ে চম্পট দিতেন তাঁরা।

পূর্বে প্রতারিত হওয়া ব্যক্তিরা লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় না নিলেও এবার সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম