শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ September ৯, ২০২৬ | ১২:০০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অভিযোগে এক জমির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অপরাধেহ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় দণ্ড দেওয়া হয়। এ সময় তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন, ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন ছাড়া মাটি উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় জনজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব