ফরিদগঞ্জে নিখোঁজের ৩০ ঘন্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ৮:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় ৩০ ঘণ্টা পর নিজ বাড়ি থেকে মো. ইউসুফ আলী মাস্টার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত করে মারা গেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই খোকন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে তারা একসঙ্গে স্থানীয় হারুনের দোকানে চা পান করেন। এরপর ইউসুফ আলী বাড়িতে ফিরে যান। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার জুমার দুপুরে বাড়ির লোকজন তাকে বাড়ির বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে নিশ্চিত হয়, তিনি মারা গেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং দীর্ঘ সময় পড়ে থাকায় শরীরের বিভিন্ন স্থানে পোকামাকড় ও মাছি ভিড় করেছিল।

নিহতের মেজ মেয়ে রেহানা বলেন, “আমার বাবা স্ট্রোকের রোগী ছিলেন। বাবাকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। খাবারও পাঠাতে পারিনি। আজ বাড়িতে এসে বাবার মরদেহ পাই। আমার বিশ্বাস, তিনি স্ট্রোক করেই মারা গেছেন। তার কোনো শত্রু ছিল না।”

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ, এসআই আমজাদ আলী চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদন পাওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ, ইউসুফ আলীর স্ত্রী প্রায় দুই বছর আগে মারা যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত