
রাজারগাঁও ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালী


মাদক থেকে দূরে থাকি, সুন্দর সুস্থ একটা সমাজ গড়ি । এই শ্লোগান কে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলা সার্কেল অফিসার ও থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী সহ র্যালীটি শুরু করে রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আলোচনা সভায় মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ সার্কেল অফিসার মুকুর চাকমারের সভাপতিত্বে ও এস আই মোঃ জহিরের উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান মিয়া , ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান, গান্যমান্যদের মধ্যে মোঃ কামরুজ্জামান নেছার, মোঃ রফিকুল ইসলাম রনি, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্রদের পক্ষে মোঃ আমির হামজা, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৌ মিতা রায়। র্যাালীতে রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার ও রাজারগাঁও বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
সার্বিক পরিচালনা করেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।




























