ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মোঃ আরিফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ August ২০, ২০২৬ | ১২:৩৩
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬কে সামনে রেখে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল তাঁর নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোটে নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

১. ব্যবসায়ীদের ছবি ও মোবাইল নম্বরসহ ডিজিটাল ভোটার তালিকা প্রণয়ন:
ব্যবসায়ীদের ভোটার তালিকা অনলাইনভিত্তিক ও নিয়মিত হালনাগাদ করে সহজে যাচাইয়ের ব্যবস্থা করা।

২. সাপ্তাহিক বন্ধের উদ্যোগ:
ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

বিজ্ঞাপন

৩. ব্যবসায়ী কল্যাণ তহবিল গঠন ও শক্তিশালীকরণ:
কোনো ব্যবসায়ী অসুস্থতা, দুর্ঘটনা কিংবা মৃত্যুবরণ করলে তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কার্যকর কল্যাণ তহবিল গঠন ও শক্তিশালী করা।

৪. জরুরি চিকিৎসা সহায়তা:
ব্যবসায়ীদের জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তার ব্যবস্থা এবং একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলা।

৫. ব্যবসায়ীদের তথ্যভাণ্ডার তৈরি:
সমিতির সকল সদস্যের প্রয়োজনীয় তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করে দ্রুত যোগাযোগ ও সেবার ব্যবস্থা করা।

বিজ্ঞাপন

৬. প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম:
ব্যবসা পরিচালনা, কর ব্যবস্থা, ডিজিটাল লেনদেন এবং আইনগত বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালার উদ্যোগ নেওয়া।

৭. নিরাপদ ও পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা:
বাজারের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখা।

৮. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা:
সমিতির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্য সদস্যদের কাছে স্বচ্ছভাবে উপস্থাপন এবং দাপ্তরিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা।

দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম বলেন, “আমি পদকে নয়, দায়িত্বকে গুরুত্ব দিতে চাই। সম্মানিত ব্যবসায়ীদের একটি মূল্যবান ভোট ও আন্তরিক দোয়া আমার পথচলার শক্তি। ইনশাআল্লাহ, কথা নয়—কাজের মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে চাই।”

তিনি হাজীগঞ্জ বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে