ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ৫:৪২
Link Copied Successfully!

ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের মামলায় ছিদ্দিক হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠে।

বিজ্ঞাপন

এ সময় সুযোগ পেয়ে অটোরিকশাচালক একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ি ফিরে অভিভাবকদের জানায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।

ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শুক্রবার ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। তথ্য প্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে আমরা প্রথমে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হই। পরবর্তিতে তাকে গ্রেপ্তার করলে তিনি অপরাধের কথা স্বীকার করেন।’

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত