সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত হচ্ছেন ৮ শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ১০:০১
Link Copied Successfully!

চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৮ শিক্ষার্থী।

শনিবার বিকেল ৪টায় শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমির মিলনায়তনে “নদী ও ইলিশ” বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘নদী ও ইলিশ’। মেঘনা-পদ্মা-ডাকাতিয়া বিধৌত চাঁদপুরের নদী এবং জাতীয় মাছ ইলিশের সঙ্গে জেলার অর্থনীতি ও জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। ক্ষুদে শিল্পীরা রঙ-তুলির আঁচড়ে সেই গল্পই ফুটিয়ে তোলে ক্যানভাসে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা দুটি বিভাগে সম্পন্ন হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিকেল ৩টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করেন। এরপর চলে অঙ্কন প্রতিযোগিতা। দুটি বিভাগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশ নিয়ে ক-বিভাগে বিজয়ী হলেন চাঁদপুর মিশন প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. তালহা খান, বিক্রম আদিত্য দাস, ও মেহজাবীন চৌধুরী, হাসান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যাওয়াতা জারিন সুবহা, , ৫৫ নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরশি নূর।

খ-বিভাগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মুহতাদী শাফী, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পৃথ্বিরাজ পাল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, সদস্য নুরে আলম পাটোয়ারী, আরিফুল ইসলাম শান্ত, লিটন ভূঁইয়া, রাজীব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক এ.আর. ইসলাম বাবু বলেন, “সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। নতুন প্রজন্মের মধ্যে চাঁদপুরের নদী ও ইলিশের ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু জানান, আগামী ১১ জুলাই বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। বিজয়ী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে তিনি আহবান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন