ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ

Reporter
মতলব দক্ষিণ(চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ৩, ২০২৬ | ১১:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল সবচেয়ে হতাশাজনক চিত্র ড. সামছুল হক মডেল কলেজে। এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছিল মানবিক বিভাগ থেকে মাত্র ২ জন শিক্ষার্থী। কিন্তু পাস করতে পারেনি কেউ। ফলে ওই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। এর আগে ২০২৪ সালে এই কলেজ থেকে ১০ জন পরিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে শতভাগ অকৃতকার্য হয়েছে। ২০২৫ সালে ৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ১ জন। কলেজটি উপজেলার বহরী গ্রামে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সাল থেকে এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে আসছে।

এ বছর পরিক্ষায় অংশগ্রহন করেছে দুইজন পরিক্ষার্থী। দুবছর লেখাপড়া করে এ দুজন পরিক্ষার্থী উত্তীর্ণ না হতে পারায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও সার্বিক কার্যক্রম নিয়ে হতাশ এলাকাবাসী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর মতলব দক্ষিণ উপজেলার ৮ টি কলেজ থেকে মোট ৯১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৩২৫ জন উত্তীর্ণ হয়েছে এবং মাত্র তিনজন শিক্ষার্থী জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে। পাসের গড় হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে আলিম পর্যায়ে উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ১৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে একজন শিক্ষার্থী। পাসের হার ৩১ দশমিক ৬১ শতাংশ।
এদিকে উপজেলায় এ বছর মতলব সরকারি কলেজ(বিএম) থেকে ৭১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪২ জন,পাসের হার ৫৯ দশমিক ১৫ শতাংশ।

বিজ্ঞাপন

শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষকদের উপস্থিতি, শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিতা ও কোচিং নির্ভর শিক্ষার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে মূল পাঠদানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে শিক্ষার মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এবং ফলাফলে ধস নামছে।

এ বিষয়ে ড. সামছুল হক মডেল কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, আমি কলেজে নাই, মালিকে কলেজ বন্ধ করে দিছে।

মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, ড. সামছুল হক মডেল কলেজের ফলাফল বিপর্যয়ের কথা জেনেছেন। এ ব্যাপারে কলেজের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সভা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক