চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা

Reporter
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৬ | ৯:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে কবুলীয়তনামা জায়গা জবরদখল করার চেষ্টার অভিযোগ ওঠেছে উদ্দমদী গ্রামের মোহনগংদের বিরুদ্ধে।

জানা গেছে মৃত শওকত আলীর ছেলে নাজিম উদ্দিনের চরপাথালিয়া মৌজার কবুলিয়তনামা জায়গা বুধবার (৪ নভেম্বর) সকালে টেটা ও লাঠিসোঁটাসহ দলবল নিয়ে জবরদখল করে ভুট্টার বীজ বপনের চেষ্টা করে মোহন,আবুল খায়ের, তাফাজ্জল,শহীদ হোসেন,সুরুজ ও আক্কাছসহ অনেকে।

চরপাথালিয়া মৌজার বিএস ৭৮,১৯৮,২০৫,২৩৭নং খতিয়ানে ৪৪৬নং দাগে ৩.২৮ একর, ৪৪৮নং দাগে ৩.২০ একর. ৪৪৭দাগে ০.২৮একর একুনে ১.০৪ একর ণুমি নিয়ে নাজিম উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করলে
বিগত ২০১৮ সালে তার পক্ষে আদেশ দেন।

বিজ্ঞাপন

এরপর ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নাজিম উদ্দীন ওই সম্পত্তির উপর চাষাবাদ করে আসছিলেন। হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ এ সম্পত্তি দখল করার পায়তারা করার সংবাদ পেয়ে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় নাজিম উদ্দিনের পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার সকালে ওই জমিনে বীজ বপনের জন্য মোহন,আবুল খায়ের, তাফাজ্জল,শহীদ হোসেন,সুরুজ ও আক্কাছ দলবল নিয়ে যায়।নাজিম উদ্দিনের স্ত্রী মতলব দক্ষিণ থানায় অবহিত করলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে উভয়পক্ষের কথা শোনেন এবং উভয়ের কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার জন্য সময় দেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

এবিষয়ে প্রতিপক্ষ মোহনগংরা বলেন, আদালত পূণরায় আমাদের পক্ষে রায় দিয়েছে। তাই আমরা আমাদের জমিনে ভুট্টার বীজ বপনের জন্য বদলি নিয়ে এসেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত