কুমিল্লায় এমআইএফটি’র শিক্ষার্থী সংবর্ধনা: কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৫ | ১১:২০
Link Copied Successfully!

‎কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) MSB Institute of Fashion Design & Technology (MIFT) Cumilla-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘Meritorious Students Reception & Seminar: National & International Study Gateway (HSC Equivalent-25)’।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএফটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ও গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।

‎সেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।”

বিজ্ঞাপন

‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে এমআইএফটি কাজ করে যাচ্ছে।”

‎

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমআইএফটি কুমিল্লার বিশ্বরোড-এ অবস্থিত। এই প্রতিষ্ঠানে টেক্সটাইল সাইন্স এন্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করা হয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত কুমিল্লায় একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। এমআইএফটি থেকে পাস করা শতভাগ শিক্ষার্থীর ইতিমধ্যেই কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে৷

বিজ্ঞাপন

‎ক্যারিয়ের পাশাপাশি এই সেমিনারে মানবিক গুনসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।

‎অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মকর্তাদের অংশগ্রহণে এই আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ