
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক রাব্বি গ্রেফতার
Link Copied Successfully!


নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ঢাকা হাজারীবাগ থেকে তাকে আটক করে। পরে হাজীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে তাকে আটক করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।
পুলিশ জানায়, হাজীগঞ্জ গত বছরের ৫ আগস্ট আজাদ সরকার হত্যা মামলা ও মাই ওয়ান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলার বিবাদী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বি। এ মামলায় তাকে আটক করা হয়েছে।


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।




























