POPULAR BD NEWS
Popular BD News Logo

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক রাব্বি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৬, ২০২৫ | সময়: ১০:৪৯ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২  ঢাকা হাজারীবাগ থেকে তাকে আটক করে। পরে হাজীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে তাকে আটক করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।

পুলিশ জানায়, হাজীগঞ্জ গত বছরের ৫ আগস্ট আজাদ সরকার হত্যা মামলা ও মাই ওয়ান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলার বিবাদী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বি। এ মামলায় তাকে আটক করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন