প্রথমবারের মতো কুমিল্লায় নারী সম্মেলন করল জামায়াত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫ | ৬:১৭
Link Copied Successfully!

প্রথমবারের মতো কুমিল্লার চৌদ্দগ্রামে নারী সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। এর আগে জামায়াত ও ছাত্রশিবিরের প্রকাশ্যে বেশ কিছু সম্মেলন হলেও নারীদের নিয়ে এটাই কোনো প্রথম সম্মেলন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করে এসেছে। তার নেতাকর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে, বোন হারিয়েছে তার ভাইকে, আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।

তিনি বলেন, আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম, তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান। ছিল না কোনো অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে, সে জন্য আপনারা আমাদের মা-বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ