কুমিল্লায় রাতের আঁধারে ভাঙা হলো শহীদ মিনার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫ | ৪:২৯
Link Copied Successfully!

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার।

 

বৃহস্পতিবার গভীর রাতে  উপজেলার গুনবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

বিজ্ঞাপন

কলেজ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২ টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক দেন কলেজটির শিক্ষকেরা।পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।  রাত সাড়ে ১২ টার দিকে সকলে ক্যাম্পাস ত্যাগ করেন।

রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ পান কলেজের নৈশপ্রহরী সামছুল আলম। তিনি শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন মিনারের ৩টি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ‘ফুল দেওয়ার পর আমরা চলে যায়। এরপরই দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।’

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই অভিযুক্তদের চিহ্নিত করা যাচ্ছে না। স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ