কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৪ | ৪:৫১
Link Copied Successfully!

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে। তিনি গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বিকেলে গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সানজিদের ফুপা মাস্টার মিলন হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়ির ঘরের কাজের মিস্ত্রির সাথে কথা বলে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ১০টা ৪৪ মিনিটে গুণবতী রেলস্টেশনে ৪নং লেনে অবতরণ করে ১০টা ৪৬ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে চট্টগ্রামগামী সোনার বলা এক্সপ্রেস ১০টা ৪৭ মিনিটে স্টেশনের ২নং লেন দিয়ে অতিক্রম করছিল। এ সময় স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ ফোর্স যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ