
কুমিল্লায় ১২০ কেজি গাঁজা’সহ নাজমুল গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনাকালে ১২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার ভোর রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ নাজমুল (২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রঘুরামপুর গ্রামের মোঃ এসহাক মিয়া এর ছেলে।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








