পাউরুটি দিয়েই হবে সুস্বাদু রসমালাই

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৪ | ৪:০১
Link Copied Successfully!

যারা মিষ্টি পছন্দ করেন রসমালাই তাদের কাছে খুব লোভনীয় একটি পদ। অনেকেই ইফতারে ভাজাপোড়া খাবারের পাশাপাশি মিষ্টি খেতে পছন্দ করেন। আর মিষ্টির স্বাদে ভিন্নতা আনতে আপনি নিজের হাতেই বানিয়ে দিতে পারেন পাউরুটির রসমালাই। জেনে নিন রেসিপি।

যা যা লাগবে-

পাউরুটি ৬ টুকরা
দুধ এক লিটার
কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ
এলাচ তিনটি
কাঠবাদাম কুচি আটটি
কাজুবাদাম নয়টি
পেস্তাবাদাম সাতটি
এক চিমটি জাফরান
চিনি পরিমাণমতো

যেভাবে বানাবেন-

বিজ্ঞাপন

প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে বেশি আঁচে জ্বাল দিয়ে নিন। এবার চুলার আঁচ কমিয়ে দুধ শুকিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে হবে। অর্ধেক হয়ে গেলে তাতে এলাচ, চিনি, কনডেন্সড মিল্ক, কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম, জাফরান দিয়ে জ্বাল দিন।

মাঝারি আঁচে জ্বাল দিয়ে দুধের পরিমাণ কমিয়ে আরো ঘন করে নিতে হবে। এরপর চুলা বন্ধ করে দুধ নামিয়ে ফেলুন। এবার পাউরুটির টুকরাগুলো গোল করে কেটে সাজিয়ে নিন। দুধ ঠান্ডা হলে পাউরুটির ওপর ঢেলে দিন।

দুধ গরম অবস্থায় দিলে রুটি ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা হলে দিতে হবে। এবার ওপরে কিছু কাজুবাদাম, কাঠবাদাম কুচি ছিটিয়ে দিন। এবার পরিবেশন করতে পারেন। চাইলে এটি ফ্রিজে রেখেও খেতে পারেন।

হআই/নি

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা