
হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর খাদ্য উপকরণ বিতরণ
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন, ১০নং গন্ধব্যপুর (দ.) ইউনিয়ন ও ৯ নং গন্ধব্যপুর উ. ইউনিয়নে বন্যায় ক্ষতি গ্রস্থ প্রায় সাড়ে পাঁচশ পরিবারের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেন উপজেলা আমীর জনাব বিএম কলিম উল্লাহ।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সহকারী সেক্রেটারি জয়নাল আবেদীন’সহ স্থানীয় নেতৃবৃন্দরা।










