কচুয়ায় ঘর থেকে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৪ | ৬:৫০
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়ায় নিজ ঘর থেকে আহসান উল্লাহ (৩৫) যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ির নিজ ঘর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত আহসান উল্লাহ মৃত আব্দুল মতিনের ছেলে। সে বিতারা ইউনিয়ন যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, আশপাশের লোকজন আহসানের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের ভিতর থেকে পঁচা গন্ধ পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
নিহত চাচাতো ভাই মাসুদ ভূইঁয়া জানান, আহসান’রা ৪ ভাই ১ বোন। তিনি ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। শুক্রবার  আহসানের ঘর থেকে পঁচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে দেখতে পায় একটি মানুষের মাথা ও মুখবাঁধা এবং শরীরে কসটিপ পেঁচানো অবস্থায় পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করলে লাশটিকে আহসানের লাশ হিসেবে শনাক্ত করা হয়। পরে পুলিশ লাশটিকে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা