বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাব্বী’র পরিবারকে বিএনপির অনুদান

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৪ | ৫:১৩
Link Copied Successfully!

রাজধানীতে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নিহত পাভেল হাসান রাব্বির পিতার হাতে অনুদান তুলে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মতলবের ছাত্রনেতা শহীদ পাভেল হাসান রাব্বি’র পরিবারকে সান্তনা দিতে (৪ঠা সেপ্টেম্বর) শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদানের টাকা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কীসের ক্ষমা? ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে।

তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠন করে প্রতিটি অপরাধ, প্রতিটি হত্যার বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয়, তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

বিজ্ঞাপন

রিজভী বলেন, আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার জেষ্ঠ্যপুত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা’সহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শহীদ পাভেল হাসান রাব্বি মতলব দক্ষিণ উপজেলায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা