হাইমচরে মাটি কাটার দায়ে ১১ শ্রমিকের বিনাশ্রম কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ | ৭:৪৬
Link Copied Successfully!

হাইমচরের চরভৌরবী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১১ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে চাঁদপুর জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় তিনি আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া চর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটিকাটার কাজে ব্যবহৃত জব্দকৃত এক্সকেভেটর, পন্টুন ও বাল্কহেড চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন হেফাজতে কয়লা ঘাটে রাখার নিদের্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজুল হক জানান, এরআগে রোববার রাতে চাঁদপুর কোস্ট গার্ড চরভৌরবি এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। ওইসময় ১১ শ্রমিক আটকসহ ১ টি এক্সকেভেটর, ১টি বাল্কহেড ও ১ টি পন্টুন জব্দ করা হয়।

 

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা