হাইমচরে আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা

Reporter
হাইমচর সংবাদদাতা
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ৩:০২
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের সরাসরি হস্তক্ষেপে অবসান ঘটেছে উপজেলা সদর আলগী বাজারের ‘হালিম চত্বর’ সংলগ্ন অবৈধ দখলদারিত্বের।

রোববার দুপুরে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলগী বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন হালিম চত্বরে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করা হয়। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাইমচর উপজেলার প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজার। এই বাজারের প্রাণকেন্দ্র ‘হালিম চত্বর’। অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চত্বরের চারপাশের সরকারি ফুটপাত ও প্রধান সড়ক দখল করে অবৈধ ভাসমান চায়ের দোকান, ফল ও সবজির পসরা বসিয়ে আসছিল।

বিজ্ঞাপন

ফুটপাত ও সড়ক সংকুচিত হয়ে পড়ায় আলগী বাজারে প্রতিনিয়ত লেগে থাকত তীব্র যানজট। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিক সতর্কবার্তা ও নোটিশ দেওয়া হলেও দখলদাররা তা অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

জনভোগান্তি চরম আকার ধারণ করায় পরিস্থিতির সার্বিক গুরুত্ব বিবেচনা করে স্বয়ং মাঠে নামেন ইউএনও অমিত রায়। রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হালিম চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে চত্বরের ওপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো এলাকাটি সরকারি খাস জমি হিসেবে দখলমুক্ত করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযানে হাইমচর থানা পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল।

বিজ্ঞাপন

“জনভোগান্তি কমিয়ে আলগী বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই আইন অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।” বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

ইউএনও অমিত রায়ের এই তাৎক্ষণিক ও প্রাশাসনিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ, সাধারণ পথচারী ও বৈধ ব্যবসায়ীরা।

একাধিক সাধারণ পথচারী জানান, হালিম চত্বর দখলমুক্ত হওয়ায় দীর্ঘদিন পর তারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারছেন।

বাজারের বৈধ ব্যবসায়ীরা জানান, ফুটপাত ও প্রধান সড়ক খালি হওয়ায় বাজারে ক্রেতাসমাগম বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ সুশৃঙ্খল হবে।

উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের পর আলগী বাজারের হালিম চত্বরে দীর্ঘদিন পর ফিরে এসেছে শৃঙ্খলা ও সৌন্দর্যের আমেজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে