হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৬ | ৭:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় জাকিয়া সুলতানা (২৫) নামের এক নারী ও মো. শাহিন হোসেন (২৭) নামের অপর এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পৌরসভাধীন কংগাইশ এলাকা থেকে ওই নারী এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের পাটওয়ারী বাড়ির নজরুল ইসলামের পরিত্যক্ত মুরগির ফার্মে বিদ্যুতের ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় মো. শাহিন হোসেন নামের ওই যুবক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

অপরদিকে নিহত ওই নারী কংগাইশ এলাকার গুড় বেপারী বাড়ির (মিঠাই বাড়ি) শাহাদাত হোসেনের স্ত্রী ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর ঘোষপাড়া নোয়া বাড়ির জাফর ইকবালের মেয়ে এবং নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাছির সর্দার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

জাকিয়া সুলতানার চাচা জামশেদ আলম বলেন, ৮/৯ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় জাকিয়া সুলতানার। গত ২/৩ বছর ধরে তার স্বামী শাহাদাত হোসেন মাদকাসক্ত হয়ে পড়ে স্ত্রীকে শারিরিক নির্যাতন করতো। বিষয়টি নিয়ে কয়েকমাস পূর্বে শালিসি বৈঠক হয়। সবশেষ আজ সকালে জাকিয়া ফাঁস দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাতিজিকে তারা নির্যাতন করে মেরে ফেলেছে। এই ঘটনার পর তার স্বামী পালিয়ে গেছে। আমরা থানায় এসে তার শশুরের বাড়ির কাউকে দেখতে পাইনি। শুধুমাত্র তার দুই শিশু সন্তানের কথা চিন্তা করে জাকিয়া ঘর-সংসার করেছে। আজ তাকে মেরেই ফেললো। আমরা এর বিচার চাই।

এদিকে স্বামী শাহাদাত হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, পৃথক ঘটনায় উদ্ধারকৃত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল