
চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
Link Copied Successfully!


চাঁদপুর সদর নৌ থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. রুবেল বেপারী (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল বেপারী পটুয়াখালী সদর থানাধীন মিঠাপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আজাহার বেপারী এবং মাতা মোসা: রানী বেগম।


অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর নৌ থানার এসআই সুফল চন্দ্র সিংহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল বেপারী জানান, তিনি কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে গাঁজা সংগ্রহ করে পটুয়াখালী সদর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ।

























