হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৬ | ১২:০০
Link Copied Successfully!

অগ্রণী ব্যাংক পিএলসি, হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মোহাম্মদ রাশেদুল ইসলামের বদলি জনিত বিদায় ও নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) কাজী কাউছার হোসেনের আগমন উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান মো. মতিউর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন কর্মনিষ্ঠ অফিসারকে বিদায় দিতে হয়তো আপনাদের খারাপ লাগছে। কিন্তু বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই সাথে নব যোগদানকৃত ব্যবস্থাপক হিসেবে যাকে পেয়েছেন, তিনি দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার। তিনিও সঠিক ও দ্রুত সেবা প্রদানের মধ্যে দিয়ে এ অঞ্চলের গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবেন বলে আমি প্রত্যাশী।

বিজ্ঞাপন

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএম আহসান কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান তপন চন্দ্র সরকার ও সহকারী মহা-ব্যবস্থাপক মো. মনির হোসেন।

এসময় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও কাজী কাউছার হোসেন, চাঁদপুরের শাখা ব্যবস্থাপকদের পক্ষে মো. আলমগীর হোসেন ফরাজী, ব্যাংকের জেলা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. শফিউল আলম, সিবিএ’র সভাপতি আমির হোসেন।

অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.সালাউদ্দিন ফারুক, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আব্দুল মমিন, বিল্লাল পাটওয়ারী, মিজানুর রহমান সেলিম, শাখা কর্মকর্তাদের মধ্যে খায়রুল আলম মজুমদার ও শাকিল মির্জা।

বিজ্ঞাপন

আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া, টাইলস ব্যবসায়ী, মোঃ সাইফুল ইসলাম হীরা,ব্যবসায়ী বাবু,আমিন মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক কামরুল, বিএনপি নেতা, ইব্রাহিম খলি স্বপন প্রমুখ

প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান পাটওয়ারীর উপস্থাপনায় হাফেজ মো. সিয়াম হোসেন ও গীতা থেকে পাঠ করেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রিনা রানী সাহা বিশ্বাস। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান’সহ অন্যান্য অতিথিবৃন্দ, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই