নির্বাচন বর্জন করলেন কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৪ | ৭:১১
Link Copied Successfully!

নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দাউদকান্দির নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

ব্যারিস্টার নাঈম হাসান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সংবাদ সম্মেলনে নাঈম হাসান বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। আশ্বাস দেওয়া হয়েছিল প্রতিটি প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, সেনাবাহিনী থাকবে, র‍্যাব থাকবে, বিজিবি থাকবে, এর সাথে সাথে পুলিশ ফোর্স থাকবে। কিন্তু আজকে দুঃখজনক হলো, কোনো সেন্টারে কোনো রাস্তায় কোনো জায়গাতে ইভেন হাইওয়েতে আমি এই পর্যন্ত কোনো সেনাবাহিনী দেখিনি। বিজিবি খুবই কম দেখা গেছে। কোনো সেন্টারে তো নাই-ই। সেন্টারগুলোতে সর্বোচ্চ ১ থেকে ২ জন পুলিশ সদস্য ছিল।

তিনি আরও বলেন, আমার দেখা মতে এই ধরনের নির্বাচন খুব কমই দেখেছি। আমরা খুব আস্থা রেখেছিলাম নির্বাচন কমিশনের ওপর যে এই প্রতিষ্ঠানটি আমাদের হেল্প করবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার চেয়েছে বাংলাদেশে একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার। কিন্তু প্রশাসন তা করেনি।

বিজ্ঞাপন

গত ১০ দিন ধরে আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যা যা করেছে, সর্বশেষ ভোটের দিন সব সুবিধাই করে দিয়েছে প্রশাসন। সব মিলিয়ে এখানে তো আর ইলেকশন করার সিচুয়েশন থাকে না। আমি দুঃখিত আমার সংসদীয় এলাকার ভোটারদের কাছে, যারা অনেক পরিশ্রম করেছে। আমি খুবই দুঃখিত কিন্তু এই সিচুয়েশনে নির্বাচন করা সম্ভব না। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ