
কুমিল্লায় অস্ত্রধারী আসামী জাহের গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লার জেলার কোতয়ালী মডেল থানাধীন মাঝিগাছা এলাকা থেকে অস্ত্রধারী আসামী জাহেরকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি পাইপগান’সহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ জাহের (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিষ্ণপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত তবদল হোসেনের ছেলে মোঃ জাহের (৩৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








