রাজারগাঁও উপনির্বাচনে সিদ্দিকুর রহমানের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা

আলমগীর কবির
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৩ | ১১:১২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান।

শুক্রবার রাজারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ে এই ঘোষনা দেন। গত কয়েক দিন আগে থেকেই তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া খবর প্রকাশিত হয়।

মোঃ সিদ্দিকুর রহমান পশ্চিম রাজারগাঁও মরহুম হাজী মোঃ হানিফ খলীফার ৩য় ছেলে। তিনি ১৯৯১ সালে এসএসসি, ১৯৯৩ সালে এইচএসসি, এবং ১৯৯৫ সালে ডিগ্রী পাস করেন।

বিজ্ঞাপন

শিক্ষা জীবন শেষ করে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যশি ছিলেন কিন্তু বিএনপি সে বার নির্বাচনে অংশগ্রহণ করেন নি।

এছাড়াও মোঃ সিদ্দিকুর রহমান রাজারগাঁও ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুই বারের সাবেক সহ-সভাপতি, রাজারগাঁও চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক, রাজারগাঁও দ্বীনিয়া মাদ্রাসার সহ-সম্পাদক, মধ্য পশ্চিম রাজারগাঁও সালেহা মাদ্রাসা মসজিদের সাবেক সভাপতি, রাজারগাঁও উদয়ন ছাত্র সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা, হাজিগঞ্জ থানা বিএনপির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা এসপিএন ইন্টারন্যাশনাল মতিঝিলের মেনেজিং ডাইরেক্টর, ঢাকা আল মদিনা জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মুজাহিদ নগরের জয়েন সেক্রেটারি, ঢাকা তালিমুল কুরআন মাদ্রাসা মুজাহিদ নগরের সহ-সভাপতি, ঢাকা মুজাইন নগর পঞ্চায়েত কমিটি অর্থ বিষয়ক সম্পাদক, রাজারগাঁও কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা’ সহ একাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত।

মোঃ সিদ্দিকুর রহমান জানান, তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন