
৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুই নারী আটক


র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ী
গ্রেফতার। ওইসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলো: কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং একই গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম নেছা (৩৮)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এই বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








