POPULAR BD NEWS
Popular BD News Logo

৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুই নারী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৩ | সময়: ৩:১৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ী
গ্রেফতার। ওইসময় মাদক পরিবহণের  কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলো: কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং একই গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম নেছা (৩৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এই বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন