
কুমিল্লায় ১২ কেজি গাঁজা’সহ সাকিব গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পিয়ারাতলী এলাকা হতে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর আভিযানিক দল শনিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পিয়ারাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্ডা গ্রামের হেলাল খানের ছেলে মোঃ সাকিব (২১)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








