
কুমিল্লায় ১২ কেজি গাঁজা’সহ সাব্বির গ্রেফতার: সিএনজি জব্দ
Link Copied Successfully!


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুচি বাজার এলাকা হতে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল রবিবার রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুচি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুচি বাজার গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে মুনাফের ছেলে কাজী সাব্বির হাসান (২২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








