কুমিল্লায় যুবলীগ নেতা হত্যাকাণ্ডে উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৩ | ৫:২৪
Link Copied Successfully!

কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মো. মাসুদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার মাসুদ (৩২) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই। পেশায় ব্যবসায়ী মাসুদ রানা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মাসুদ রানাকে জামাল হোসেন হত্যা মামলায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি রাজেস বড়ুয়া।

বিজ্ঞাপন

ওসি বলেন, জামাল হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের ঘটনায় মাসুদের সম্পৃক্ততার তথ্য মিলেছে। সে বিদেশে পালিয়ে যাচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তা চাওয়া হয় এবং তাকে বিমানবন্দর থেকে আটক করে কুমিল্লায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আগে গ্রেফতার হওয়া আসামিদের নিকট থেকে প্রাপ্ত তথ্য আমরা যাচাই-বাছাই করতে মাসুদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে। জামাল হত্যা মামলায় ১০ জনকে গ্রেফতার করা হলো।

গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২ মে রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার মামলা করেন।

 

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ