কুমিল্লায় যুবলীগ নেতার হত্যাকান্ডে একজন হত্যাকারী’সহ গ্রেফতার দুই

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ৬:১৫
Link Copied Successfully!

কুমিল্লার গৌরীপুরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেনের হত্যাকান্ডে বোরকা পরিহিত তিনজনের মধ্যে একজন হত্যাকারী’সহ দুইজনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গেল ৩০ এপ্রিল রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের পাশে একটি দোকানের সামনে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন (৪৫) এর উপর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তিনজন বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পনানুযায়ী এলোপাথাড়ি ভাবে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং যুবলীগ নেতা জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত লোকজন যুবলীগ নেতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের এই ঘটনাটি দেশব্যাপী বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।

উক্ত হত্যাকান্ডে ২ মে নিহতের স্ত্রী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ ৭/৮ জন
অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১১, ৬ মে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩, ৪ ও ৭ নং আসামীদেরকে গ্রেফতার করে দাউদকান্দি থানায় হস্তান্তর করে। এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত বাকি আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রাখে এবং ৯ মে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকা হতে বোরকা পরিহিত তিনজন হত্যাকারীর মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চর চারুয়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩১)।

অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১ দাউদকান্দি থানাধীন জিয়ারকান্দি এলাকায় এজাহারনামীয় ৯ নং আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি গ্রামের আবু মিয়ার ছেলে শাহ আলী ওরফে আল আমিন।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,  গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ