স্বাদবাহারি সেমাই

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ৩:৩৬
Link Copied Successfully!

ঈদের দিন সকালে মিষ্টিমুখে ট্রাডিশনাল সেমাই থাকা চাই। তাইতো ঈদের আগের দিন রাতেই বাড়িতে বাড়িতে চলে সেমাই রান্না। ভিন্ন ভিন্ন স্বাদের নানা ধরণের সেমাই রেসিপিতে সাজানো হয়েছে আজকের হেঁশেল। ঈদের দিনে বানাতে পারেন মজার স্বাদের এই বাহারি সেমাই।


ক্রিম কুনাফা

যা যা লাগবে : লাচ্ছা সেমাই ২০০-২৫০ গ্রাম, মাখন ২ টেবিল চামচ, ফুড কালার ১ গ্রাম, ভেতরের ক্রিমের জন্য গুঁড়া দুধ ১ কাপ, পানি ৩/৪ কাপ, কনডেন্সড মিল্ক ১/৩ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ও ক্রিম চিজ আধা কাপ। সিরার জন্য চিনি ১ কাপ ও পানি ১/৩ কাপ।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন : প্রথমে লাচ্ছা সেমাইগুলোকে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিতে হবে। এর পর বাটার এবং ফুড কালার ভালোভাবে সেমাইয়ের সঙ্গে দিয়ে মেখে নিতে হবে। একটি কেক মোল্ডে মাখানো সেমাইগুলোর অর্ধেকটা নিয়ে সেট করতে হবে। সেট করার সময় খেয়াল রাখতে হবে যেন চারদিকে কিছুটা উঁচু থাকে। যাতে ক্রিম ঢালার পর তা বের না হয়ে যায়। অন্যদিকে পানি ও চিনির পরিমাণ অনুযায়ী সিরা তৈরি করে নিতে হবে। ক্রিমের লেয়ার তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্রে লিকুইড দুধ/গুঁড়া দুধ জ্বাল করে নিতে হবে। কিছুটা ঘন হয়ে এলে এতে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে এতে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়তে হবে। এরপর ক্রিম চিজ মিশিয়ে ঘন হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মোল্ডে সেট করা সেমাইয়ের মধ্যে মিশ্রণটি ঢেলে বাকি সেমাইটুকু ওপর দিয়ে ছিটিয়ে ঢেকে হালকাভাবে চেপে দিতে হবে। এর পর ওভেনে ২০-৩০ মিনিট ১৮০ ডিগ্রি সে.-এ বেক করতে হবে। বেক করা হয়ে গেলে মোল্ডে সেট করা সেমাইয়ে গরম অবস্থায় কুসুম গরম সিরা ঢেলে ১ ঘণ্টা পর এটা মোল্ড থেকে বের করতে হবে। তৈরি হয়ে গেল কুনাফা। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজার স্বাদের ক্রিম কুনাফা।


রাবড়ি সেমাই কাটোরি

যা যা লাগবে : কাটোরি /বাটি তৈরির জন্য সেমাই ২০০/২৫০ গ্রাম, পানি ৩-৪ টেবিল চামচ, গুঁড়া দুধ ৩/৪ কাপ, এলাচ গুঁড়া ১ চিমটি এবং কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ। ভেতরের পুর/রাবড়ি তৈরির জন্য দুধ ১ কেজি।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন : ধাপ ১- কাটোরি তৈরির জন্য একটি পাত্রে সেমাই নিয়ে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এর পর চুলায় একটি প্যানে ঘি দিয়ে এতে সেমাইগুলো ১-২ মিনিট ভেজে নিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু নরম হওয়া পযন্ত অপেক্ষা করতে হবে। নরম হলে এতে গুঁড়া দুধ, এলাচ গুঁড়া এবং কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে। মিশ্রণটি আঠাল হলে নামিয়ে ফেলতে হবে। গরম থাকা অবস্থায় কাপ কেকের মোল্ডে ক্লিন র‌্যাপ বিছিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে। ১৫-২০ মিনিট অপেক্ষা করলে দেখা যাবে এগুলো খুব সুন্দর বাটির সেপ হয়েছে। ধাপ ২- রাবড়ি তৈরির জন্য দুধ জ্বাল দিয়ে ঘন থকথকে করতে হবে। জ্বাল দেওয়ার সময় হাঁড়ির চারপাশে জমে থাকা মালাই নেড়ে দুধের ভেতর দিয়ে দিতে হবে। নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন থকথকে হয়। ঘন দুধ চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করলে দেখা যাবে রাবড়ি তৈরি। এর পর তৈরি করে রাখা কাটোরি বা সেমাইয়ের বাটির ভেতর রাবড়ি পুর দিয়ে ওপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা