
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা’সহ পিন্টু গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালীকৃষ্ণনগর এলাকা হতে ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন
কালীকৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ পিন্টু (৩০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








