
কুমিল্লায় ৬২১ বোতল ফেন্সিডিল’সহ গ্রেফতার দুই: প্রাইভেটকার জব্দ


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী ও সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে ৬২১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের
আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ
জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।
পৃথক অপর একটি অভিযানে র্যাব-১১ শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








