আরও পাঁচ বাংলাদেশির খোঁজ পাচ্ছেন না স্বজনরা

সৌদিতে বাস দুর্ঘটনায় চাঁদপুরের একজন’সহ নিহতদের ১৩ জনই বাংলাদেশি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৯, ২০২৩ | ৯:৪৩
Link Copied Successfully!

সৌদি আরবে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ১৩ জনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখনও আরও পাঁচ বাংলাদেশির খোঁজ পাচ্ছেন না স্বজনেরা। এ ঘটনায় আহত ১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- গাজীপুরের ইমাম হোসেন রনি, নোয়াখালীর শহিদুল ইসলাম, মোহাম্মদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া, রাসেল মোল্লা, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের আসিফ এবং লক্ষ্মীপুরের সবুজ হোসাইন।

সৌদি আরবের কনস্যুলার জেনারেল জানিয়েছেন, ওই বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল, যাদের মধ্যে ৩৫ জন ছিলেন বাংলাদেশি। এদের মধ্যে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের মধ্যে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দূতাবাস। তবে এখনও নিখোঁজ আছে পাঁচ বাংলাদেশি।

বিজ্ঞাপন

কনস্যুলার জেনারেল নিশ্চিত করেছেন, ওমরাহযাত্রী পরিবহনের বাসটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে দুর্ঘটনায় পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, ওমরাহযাত্রীদের নিয়ে বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবা শার সড়কে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে।

একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি দেয়ালে ধাক্কা খায়। এর পর গাড়িতে আগুন ধরে যায়। সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার