নোয়াখালীতে নির্মাণাধীন নালায় মিলল বৃদ্ধের লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৭, ২০২৩ | ৪:২৪
Link Copied Successfully!

নোয়াখালীর চাটখিল পৌরসভার একটি নালা থেকে আবদুল মান্নান (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাকবাংলোর সামনে নির্মাণাধীন নালা থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

নিহত আবদুল মান্নান চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াবাড়ির বাসিন্দা। পুলিশ ধারণা করছে, রাতে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে মারা যান তিনি। পরিবারের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

আবদুল মান্নানের ভাতিজা নাসির আহমেদ বলেন, গতকাল সোমবার এশার নামাজের পর তাঁর চাচা বাড়ির পাশের একটি দোকানে চা খেতে যান। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। মুঠোফোনে ফোন করা হলেও তা কেউ ধরেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন একটি নালার মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, বৃদ্ধ আবদুল মান্নান রাতে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় নালার মধ্যে পড়ে মারা গেছেন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ